"সৈয়দ নজরুল কলেজের বিজ্ঞানের ছাত্র" কথাটি খুব শীঘ্রই অতীত হয়ে যাবে । আজ থেকে এক বছর পর এইচএসসি পরীক্ষার হলে বসে মনে হবে আজকের দিনের কথা , যখন লকডাউনে ৩ মাস ঘরে বসে থেকে বা ঘুমিয়ে কেটেছি । কিন্তু টিটু স্যারের প্রাইভেটের খাতা কিংবা সনজিৎ স্যারের বইটি একবারও খুলে দেখা হয়নি । বইয়ের টেবিলে মাকড়সা বাসা বেঁধেছে । অথচ গেম খেলতে খেলতে মোবাইলটির বোতামের ছাল উঠে গেছে । তখন এত আফসোস হবে যে হাতের কলমটিও পরীক্ষার খাতায় চলতে চাইবে না । অবশেষে রেজাল্টের দিন মানসম্মানের ভয়ে পালিয়ে বেড়ানো । _ - . এখনও আফসোস করি কীভাবে আড়াই মাস পার করলাম । কিন্তু আফসোস চলে যায় যখন মনে হয় "লকডাউনে সারাদিন ঘরে বসে থেকে পড়া যায় কী?"
প্রথমেই বলি, আমি কোনো প্রকার লেখক নই, আমি শুধু লিখি মনের ভাব প্রকাশ করার জন্য। আমার কিছু লেখা আপনার খুব ভালো লাগবে বলে আমি আশাবাদী। আমার লেখাগুলি Tech, Science and Personal Reflection কে ধারন করে। একদম নিচে "More Posts" বাটন এ ক্লিক করে পরবর্তী পেজ এ যাওয়ার জন্য অনুরোধ থাকবে