Skip to main content

Posts

Showing posts with the label Personal Reflection

অলস মগজের ভাবনা

  June 18, 2025  · Shared with Public কথাগুলি কিছু নির্দিষ্ট মানুষকে উদ্দেশ্য করে , যাদের কেউ কেউ আমার ফ্রেন্ডলিস্টে আছেন, হয়তো পুরোটা পড়বেন !   ক্যাম্পাসে আড়াই বছর থাকার সুবাদে, এক শ্রেণীর মানুষের সাথে আমার পরিচয় হতে থাকে এবং এখনো হচ্ছে, যাদের প্রাথমিকভাবে  খুবই সাধারণ, রক্তে-মাংসে গড়া আমার-আপনার মত মানুষ বলে মনে হয় । কিন্তু তারা অতি-সাধারণ বা অসাধারণ ( দুঃখিত আমি বাংলা ব্যাকরণে অপরিপক্ক অথবা এই শ্রেণীর মানুষকে বিশেষণে বিশেষায়িত করার যোগ্যতা আমার নেই ), যেটা সব সময় আপনার দৃষ্টিগোচর নাও হতে পারে। এই এক শ্রেণীর মানুষ, ‌ ভাগ্য সবসময় যাদের অনুকূলে থাকে না, কার্যত কোন পরিস্থিতিই যেন তাদের স্বপক্ষে যায় না ! অভাগা-অভাগী বললে তাই ভুল হবে না।  কিন্তু একটা কথা জানেন কি, এরা অসম্ভব চ্যালেঞ্জ নিতে পারে, আর ভীষণ জেদি টাইপের হয়। কোন হতাশা বা ডিপ্রেশন এদের ভর করে না, চলতে ফিরতে এদের কোন মোটিভেশন দরকার হয় না। অথচ সুখ-দুঃখের একটা মাপকাঠির হিসেবে, এই মানুষগুলির সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগার কথা, পৃথিবীর সমস্ত মোটিভেশন এদেরই প্রয়োজন লাগার কথা ! এরা খুব সকালে সামা...

অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল কথন

  December 26, 2024  · Shared with Public ✍️: 24/12/24 "Our heart's atria and ventricles work in synchronization but never contract at the same time. They never move as ONE. They are destined to never move as one! " সম্পুর্ন ভিন্ন দুই ঘরানার মানুষ কে দুইপাশে রেখে, আপনি স্বাচ্ছন্দ্যে চলা তৃতীয় ব্যক্তি হতে পারবেন না, আপনি তাদের দুজনকে একইসাথে সময় দিতে পারবেন না, তাদের মাঝে বিদ্যমান ভিন্নমত আপনাকে একসময় না একসময় প্রচুর ভোগাবে।  এদের দুজনের একজনকে Atrium বা অলিন্দ, আরেকজনকে Ventricle বা নিলয় দাবী করলেন ( অর্থাৎ কেউ ই কারোর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়, যেমনটা আমাদের Heart এ Atrium and Ventricle দুজনেই পালস্ তৈরির জন্য সমানভাবে দায়ী) , তখন তাদের প্রতিজনের সাথে আপনার আলাদাভাবে Synchronization হবে, কিন্তু একসাথে হবে না, as like our heart works, where atria and ventricles never contract each other at the same time !  ক্ষেত্রবিশেষ এই ভিন্নমতের উভয়টি আপনি সাপোর্ট দিবেন, আবার কখনো একটিকে আবার কখনো কোনোটিই সাপোর্ট দিবেন না, তখন বলতে বাধ্য হবেন, "ভুলটা আমার ই ছিল!" ভিন্ন...

Framed Vision

  November 22, 2024  · Shared with Public Hey চশমিস পিপলস্? পুরো জগৎটাকে ফ্রেমে বাঁধা দু-খন্ড কাঁচের ভেতর থেকে আপনি কিভাবে দেখেন? কেনো শুধুমাত্র দু-খন্ড কাঁচের ভেতর থেকেই এই প্রাণবন্ত এবং রঙিন পৃথিবীটা Washed-Out, ফ্যাকাশে এবং মলিন লাগে? মাঝে মাঝে মনে হয় চোখদুটো যেন খাঁচায় বন্দী, সে মুক্তি-স্বাধীনতা খোঁজে, Vivid and true to life Vision অর্জন করতে চায় ! আফসোস হয়, ইসস্ ! যদি খালি চোখে এই ভুবনটা উপভোগ করতে পারতাম... কিন্তু না, সেটা শুধু নিছক এক স্বপ্ন! যে স্বপ্নটা স্বপ্নেই সুন্দর, বাস্তবে তো প্লাস্টিকের ফ্রেমে বন্দী।

IT Institute এর প্রতারণা

  October 11, 2024  · Shared with Public IT Institute and Affiliation: নতুন মোড়কে MLM Skim এবং প্রতা*রণা লিখাটা আমার ফ্রেন্ডলিস্টের সকলের জন্য এক প্রকার সতর্কবার্তা, বিশেষ করে কোনো IT Institute থেকে স্কিল ডেভেলপ করতে চান বা ফ্রিল‌্যান্সিং সেক্টর এর দিকে যাবেন! তাই শেষ পর্যন্ত একটু পড়ার অনুরোধ রইলো! আর কমেন্ট এ আমি কিছু লিংক দিয়ে দিবো, যেখান থেকে আরো বিস্তারিত জানতে পারবেন।‌ The Beginning  ============================== সময়টা ২০২৩, একদিন এক নিকটাত্মীয় বড়ভাই এসে বললো, "নাইম, তুমি তো কম্পিউটারে বেশ কাজ পারো, হাতও চালু আছে। চাইলে স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং সেক্টরের দিকে যেতে পারো!" আমি বললাম , ভাই আমি টুকটাক কাজ করি যদিও তবে আহামরি কোনো স্কিল আমার নেই যেটাকে পুঁজি করে ইনকাম করতে পারবো। আর কোনো কোর্স এ ভর্তি হওয়া তো সম্ভব না কারণ একাডেমিক চাপ থাকলে তো ক্লাস মিস যাবে, অফলাইন হলে তো টাঙ্গাইল এ তার ব্রাঞ্চ নাও থাকতে পারে।" ভাই বললো, " একটা অনলাইন কোর্স‌ আছে একটা জনপ্রিয় আইটি ইনস্টিটিউট এর (নামটা নিজের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে প্রকাশ করছি না) ওদের কোর্সগুলো ...

Internet started breathing again ( 2024 Blackout)

  July 24, 2024  · Shared with Public Hello, World!  The Internet Lockdown moments were amazing (17th July - 24th July) and I enjoyed every moment during this period by engaging in different activities.  All of us have a distortion free mind, our whole lifestyle changed during these days, our sense about surroundings increased significantly and lastly our sleep cycle is being repaired.  This Lockdown has a significant impact on my mind, on the way I see the world, how to think and more..  I have a lot more things to express, which I gathered within these days.  But unfortunately, the internet isn't stable yet. So, I hope everything will be fine soon, Inshallah.

2nd part of Offline Week: The Internet BlackOut Moments

  September 1, 2024  · Shared with Public 2nd part of Offline Week: the Internet BlackOut Moments  22nd July 2024 Monday  7:15 AM কেমন ছিল আমার অফলাইনের দিনগুলো?  এই ক'টা দিনে আমি যেন অতীতে ফিরে গিয়েছি, কারফিউ এর সময় বাসায় পত্রিকা আসে নি, বাসায় টিভিও নষ্ট। তখন শখের বশে দাদুর সেই হাল আমলের রেডিও টায় খবর শুনতাম। খুব টেনশন এও ছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, মিডিয়া তো সম্পুর্ণ রূপে নিয়ন্ত্রিত, এরা Credibility Crisis এ ভুগছে, মানে আজকাল বেশিরভাগ মানুষ খবরে দেখানো লেবু/মুগডাল এর বাম্পার ফলন খায় না, তারা আসল খবর টা জানতে চায়, এবং ফেইসবুক এর মতো একটা মুক্ত মিডিয়ার সুবাদে আমরা তা জানতে পারি।  এখন ভোরবেলা‌ গুলো অন্যরকম। প্রতিদিন ভোরবেলায় আমি একটা নতুন সম্ভাবনা দেখতে পাই, আবার দুশ্চিন্তাও নেমে আসে। 50-50। আঁচ করা যাচ্ছে না, ভাবার জন্য যে রিসোর্স দরকার তাও নেই। ভাবনা সীমিত। মোবাইলের চার্জ ফুরোয় না, দিনে একবার ফুল চার্জ দিয়ে ফেলে রাখি সারাদিন।  ফি*লি*স্তি*ন এর নাম শুনেছেন? আইন প্রয়োগকারী বাহিনীর অ*স্ত্রের আঘাতে, সামান্য ইন্টারনেট ব্ল্যাকআউট এ কি অবস্থা হয...

Offline Week: The Internet BlackOut Moments (Part 1)

  August 30, 2024  · Offline Week: The Internet BlackOut Moments (Part 1) •23rd July, 2024 Tuesday  •06:12 AM ইন্টারনেট কানেক্টিভিটি এর যুগে এসেও যদি লম্বা একটা সময় অফলাইনে, একদম পুরোপুরি অফলাইনে চলে যাওয়া যেত??? অনলাইন সিস্টেম এর উপর সম্পূর্ণ নির্ভরশীলতা ছেড়ে অফলাইন লাইফস্টাইল টা কেমন হতো?? প্রোডাক্টিভিটি, Entertainment এইগুলোর উপর কেমন প্রভাব পড়তো?  আজকে ঠিক‌ সেটা নিয়েই বলতে চাই , যে ইন্টারনেট না থাকার বদৌলতে ঠিক কি কি হয়েছিল !  শিক্ষার্থীরা কো-টা নিয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দো-লন এর ডাক দিলে কতিপয় সশ-স্ত্র বাহি-নী তাদের উপর আক্র-মণ করে । শিক্ষার্থীদের এই আন্দো-লন কে বা-নচাল করে দেয়ার উদ্দেশ্যে, জনগণের সামনে থেকে দেশমাতৃকার অবস্থা গোপন করতে গত ১৭ তারিখ মধ্যরাত থেকে মোবাইল ডাটা কানেক্টিভিটি এবং ১৮ তারিখ সন্ধ্যার পর থেকে  ওয়াইফাই সহ সকল প্রকার ব্রডব্যান্ড কানেকশন, মোটকথা সর্বপ্রকারের ইন্টারনেট কানেকশন মেথড বন্ধ করে দেওয়া হয় । এতে সমগ্র বাংলাদেশ এর জনগণ অফলাইনে চলে যায় , বহির্বিশ্বে কানেক্টেড থাকার সর্বশেষ মাধ্যমটিও বন্ধ হয়ে যায়, অ...

অনাঘ্রাত অভিলাষ

  March 31, 2024  · #Retracing_2022  Date: 31 March, 2022 বন্ধু Nafis Iqbal  মনে আছে তোর?  অত্যধিক রাত জাগাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। দেখতে দেখতে সময় ও শেষ । এখন শুধু এক ঘন্টার একটা পরীক্ষা। না, পরীক্ষা না, এটা একটা যুদ্ধ । আর ময়মনসিংহ মেডিকেল কলেজ এর এক ভাইয়ের থেকে পাওয়া মোটিভেশন এ উড়তেছিলাম literally । কিন্তু সেটাকে প্রকৃত আকাঙ্ক্ষা ধরেই নিয়েছিলাম ।  তো রাত পের হলেই পরীক্ষা, আর তো পড়া হচ্ছে না, কেবল হিসাব মিলাতে ব্যস্ত ! হিসাবের খাতায় শূন্যতার ছোঁয়া। মনে হয় আরো খাটুনি দরকার ছিল । খুব চিন্তিত! এখন চৌকস বুদ্ধিতে পার পাইলেই ব্যাস, চিন্তামুক্ত!  কিন্তু ঘুম আসছিল না, Possible Reason Insomnia, যেখানে ফজরের নামাজের পর ঘুমিয়ে অভ্যাস, সেখানে ঘুমাতে যাচ্ছি রাত দশটায় , কারণ সকাল ৮:৪৫ এ বের হতে হবে আর দশটায় পরীক্ষা ।  বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেও ঘুম আসে না, না কোনোভাবেই ঘুম আসছে না। কী করবো এখন? বৃহস্পতিবার রাত ! জানালা হয়ে বাইরে জোৎস্নার আলো তে চাঁদের দিকে চেয়ে থাকি। আবার ঘুমানোর চেষ্টা করি । রব নিশ্চয়ই আমাকে নিরাশ করতে পারেন না ! তিনি...

Message for 2025

  January 30, 2025  · Shared with Public ২৬-০১=২৫ (-১)(বিয়োগ) / (26/01/2025) ২৪ থেকে ২৫ এ আসতে, কিছু বিয়োজন করতে হয়েছে , প্রাপ্তি থেকে অপ্রাপ্তি-ই বেশি। -, - এবং আবারো মাইনাস, নাটকীয়তা, উৎকন্ঠা, আবেগ, অনিশ্চিয়তা সব কিছুর সমন্বয়ে বিয়োগ টাই এগিয়ে!  আগামীতে একটাই কামনা থাকুক, শুধু আমার রবেরই মুখাপেক্ষী থাকা সকল কিছু তে... হিসেবের খাতা খুলে গত এক বছরের দেনা-পাওনা, প্রাপ্তি-অপ্রাপ্তি, প্রত্যাশা ও তার পরিপূর্ণতা, এসব হিসেব নিকেশ করতে বসলেই চোঁখের সামনে হয়তো ভেসে ওঠবে সব.... মেলেনা কিছুই। ফলাফল হয় শূন্য, না হয় ঋণাত্মক। তবুও আশায় নাকি বাঁচে মানুষ, ধ্বংসস্তূপ থেকে হাত বাড়িয়ে দেয় , অন্ধকারে চোখ মেলে আলোর আশায়, মহাসমুদ্রে ঝাপ দেয় নতুন কূলে পৌঁছাতে। তাই, আমাদের সকলের প্রত্যাশা হোক উর্ধ্বমুখী.... বাকীটা নাহয় মহান আল্লাহর উপর ভরসা করে রাখা হলো ! জন্ম তারিখ আসা হলো আন্দাজ করতে পারা,  যে আমরা মৃত্যু এর দিকে এক ধাপ এগিয়ে গিয়েছি , মৃত্যু-The Ultimate Destination of our life- যেখানে ইহজাগতিক সব কিছুর সমাপ্তি, পরকাল/বারযাখ এর সূচনা! অথচ আমরা বেখেয়াল........ এভাবেই এ...

ভাগ্য !!

  February 26, 2025  · Shared with Public Captured on: 26/02/2025 আপনার ভাগ্য আপনি নির্ধারণ করতে পারবেন না কখনোই ! আপনি জানেন, আপনি নিজেকে নিজে ঠকাননি, নিজের সাথে বেইমানি করেন নি, কিন্তু পৃথিবী আপনাকে ঠকিয়ে দেয় ! কখনো কখনো ভাগ্যের কাছে হেরে যেতে হয়, এতে আপনার কিছু ই করার থাকে না! যেমন দেখা গেলো কেউ সম্পুর্ণ প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে গেল, কিন্তু এমন কিছু ঘটনার সম্মুখীন হলো যা সে ভাবতে পারেনি, অথচ আরেকজন মাত্র এক ঘন্টার প্রিপারেশন নিয়েই হাসিমুখে এক্সাম হল থেকে বের হল ! এই দুই ক্ষেত্রেই সে তার ভাগ্যের কাছে ধরাশায়ী, একজন হাসিমুখে গিয়ে হাসিমুখ নিয়ে ফিরতে পারে না, দ্বিতীয়জন পারলো....... এরকম শতো শতো উদাহরণ চারপাশে আছে! আপনি যখন চেষ্টায় ব্যর্থ হবেন কিছু অনাকাঙ্ক্ষিত/অনিচ্ছাকৃত ঘটনার জন্য, এর দায়ভার কাকে দিবেন? একটা এক্সাম কখনোই মানুষের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে না !  তারিখটা লিখে রাখলাম, আজ থেকে ৫-১০ বছর পর যখন ফেইসবুক মেমোরি আসবে তখন দেখতে চাই একটা এক্সাম ঠিক কতটুকু ইফেক্ট করতে পারে কারো ভাগ্যকে....... ০৬:৫৫ PM ২৬/০২/২০২৫