March 31, 2024
·
#Retracing_2022
Date: 31 March, 2022
বন্ধু Nafis Iqbal মনে আছে তোর?
অত্যধিক রাত জাগাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। দেখতে দেখতে সময় ও শেষ । এখন শুধু এক ঘন্টার একটা পরীক্ষা। না, পরীক্ষা না, এটা একটা যুদ্ধ । আর ময়মনসিংহ মেডিকেল কলেজ এর এক ভাইয়ের থেকে পাওয়া মোটিভেশন এ উড়তেছিলাম literally । কিন্তু সেটাকে প্রকৃত আকাঙ্ক্ষা ধরেই নিয়েছিলাম ।
তো রাত পের হলেই পরীক্ষা, আর তো পড়া হচ্ছে না, কেবল হিসাব মিলাতে ব্যস্ত ! হিসাবের খাতায় শূন্যতার ছোঁয়া। মনে হয় আরো খাটুনি দরকার ছিল । খুব চিন্তিত! এখন চৌকস বুদ্ধিতে পার পাইলেই ব্যাস, চিন্তামুক্ত!
কিন্তু ঘুম আসছিল না, Possible Reason Insomnia, যেখানে ফজরের নামাজের পর ঘুমিয়ে অভ্যাস, সেখানে ঘুমাতে যাচ্ছি রাত দশটায় , কারণ সকাল ৮:৪৫ এ বের হতে হবে আর দশটায় পরীক্ষা ।
বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেও ঘুম আসে না, না কোনোভাবেই ঘুম আসছে না। কী করবো এখন? বৃহস্পতিবার রাত ! জানালা হয়ে বাইরে জোৎস্নার আলো তে চাঁদের দিকে চেয়ে থাকি। আবার ঘুমানোর চেষ্টা করি । রব নিশ্চয়ই আমাকে নিরাশ করতে পারেন না ! তিনি মহান! আর ভাবছিলাম মমেক কে নিয়ে , এই ময়মনসিংহ মেডিকেল কলেজ আমার প্রিয় একটা ক্যাম্পাস । এভাবে বেজে যায় রাত তিনটা ।তখনই বন্ধু Nafis iqbal কে এসএমএস , বেচারা ফেসবুক ডিএক্টিভেট করে রাখছে। আর আসলেই খুব খারাপ লাগছিলো , কারণ না ঘুমালে পরীক্ষাটাও না খারাপ হয়ে যায় । ঐ রাতে মনে হয় দেড় ঘন্টা ঘুম হয়েছিল।
Date: 05 April, 2022
Medical Admission Test result-2022 , হিসাবের খাতার শূন্যতার পরিণতি ! ফলাফল আশানুরূপ না, তবে আশা করাটাও যে বোকামি ছিল সেটা বুঝলাম । ভীষণ একা লাগছিল , মূলত এডমিশন টেস্ট সময়কালে যে হতাশার যুগটা পার করে আসছি , সেই হতাশার গোড়াপত্তন তখনই ।
(Also see the caption of the third photo)
But Finally, I'm fine wherever I am. And obviously, Allah is the best planner !
Thanks for reading....!
Comments
Post a Comment