Skip to main content

Posts

All about Google Earth !

  পুরো পৃথিবীটা যখন হাতের মুঠোয়..... "মাঝে মাঝে আমি নিজের খেয়ালে হারিয়ে যাই এক অজানা দেশে, হারিয়ে যাব শতকোটির আলোকবর্ষ দূরে!" হারিয়ে যেতে চান, তাহলে চলুন দেখি হারিয়ে যেতে চাইলে কি করবো । Google Earth Homepage একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে গুগল ম্যাপ হলো পৃথিবীতে আপনাকে খুঁজে পাওয়ার জায়গা । আর গুগল আর্থ হল এই বিরাট পৃথিবীতে হারিয়ে যাওয়ার জায়গা । এই গুগল আর্থ ই আপনাকে সাহায্য করবে অজানার ডুব দিতে । আমরা সবাই কমবেশি গুগল আর্থ(Google Earth) ব্যবহার করেছি । হতে পারে সেটা কম্পিউটারে ওয়েবসাইটে কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে । কখনো কি ভেবে দেখেছি গুগল আর্থে পৃথিবী দেখতে যেরকম বাস্তবে পৃথিবীতে সেরকমই দেখা যায় ? উত্তরটা হলো "না' । বাস্তবের পৃথিবীতে একেক স্থানে একেক ঋতু বিদ্যমান থাকলেও গুগল আর্থে বিদ্যমান পৃথিবীতে পুরো জায়গা জুড়ে বসন্তকাল । সেজন্য বাস্তবের পৃথিবী তে অনেক মেঘ দেখা যায় কিন্তু গুগল আর্থে কোন মেঘ দেখা যায় না , সম্পূর্ণ পরিষ্কার । যেহেতু তারা বিমান চালিয়ে থ্রিডি ইমেজ সংগ্রহ করে তাই তাদের প্রয়োজন পরিষ্কার আকাশ । এজন্যই গুগল ম্যাপসে বা...
Recent posts

সাইমন, এক কাল্পনিক চরিত্র !

পর্ব-০১ঃ সাইমন, এক কাল্পনিক চরিত্র !  সামনে তার চাকরীর পরীক্ষা । সে নিজেকে বলে, "আমি আমার নিকট সৎ থাকবো, সবসময়"। তাই সে অনেক মনোযোগী ও পরিশ্রমী, দিন দিন যেন তার চিন্তাধারা আরও উন্নত হচ্ছে। সে আরো বাস্তববাদী হয়ে উঠছে।  কোনো একদিন বইয়ে মুখ গুঁজে থাকার একসময় পর নিজেকে আবিষ্কার করে এক ভবিষ্যতে, টাইম মেশিনে না চড়েই যেন দেখতে পাচ্ছে ভবিষ্যত, বর্তমান কে ভাবনার জগতে বিমুক্ত করে, পড়ে যায় দুশ্চিন্তায় । কারণ যে ভবিষ্যতের ছক সে কষেছে, তা মোটেই ভালো নয় বরং তার জন্য দুঃখের, নাহ এমন ভবিষ্যত নিয়ে তো সে কখনো এভাবে ভেবে দেখেনি... এটা তো বাস্তব না, আবার হতেও পারে। এরকম হাজারটা সাইমন আছে , আমরা প্রত্যেকেই এক একটা সাইমন ! যারা "ভাবনার নিকট বন্দী, ভাবনাই নিত্যসঙ্গী!" সাইমন ৫ মিনিট পড়ে আর ২৫ মিনিট ভাবে। পোমোডোরো টেকনিক টা সে উল্টোভাবে মানতেছে, যেখানে বলা হয় "২৫ মিনিট পড়ার পর পাঁচ মিনিট বিরতি", সেখানে "৫ মিনিট পড়ে ২৫ মিনিট ভাবনা" , হাস্যকর। হা হা হা।  সাইমনের এই ভাবনা কিন্তু মহাজগত ছাপিয়ে যায় । কই গিয়ে ঠেকে সে নিজেও জানে না। Cosmic Event horizon?Hubble ...

অলস মগজের ভাবনা

  June 18, 2025  · Shared with Public কথাগুলি কিছু নির্দিষ্ট মানুষকে উদ্দেশ্য করে , যাদের কেউ কেউ আমার ফ্রেন্ডলিস্টে আছেন, হয়তো পুরোটা পড়বেন !   ক্যাম্পাসে আড়াই বছর থাকার সুবাদে, এক শ্রেণীর মানুষের সাথে আমার পরিচয় হতে থাকে এবং এখনো হচ্ছে, যাদের প্রাথমিকভাবে  খুবই সাধারণ, রক্তে-মাংসে গড়া আমার-আপনার মত মানুষ বলে মনে হয় । কিন্তু তারা অতি-সাধারণ বা অসাধারণ ( দুঃখিত আমি বাংলা ব্যাকরণে অপরিপক্ক অথবা এই শ্রেণীর মানুষকে বিশেষণে বিশেষায়িত করার যোগ্যতা আমার নেই ), যেটা সব সময় আপনার দৃষ্টিগোচর নাও হতে পারে। এই এক শ্রেণীর মানুষ, ‌ ভাগ্য সবসময় যাদের অনুকূলে থাকে না, কার্যত কোন পরিস্থিতিই যেন তাদের স্বপক্ষে যায় না ! অভাগা-অভাগী বললে তাই ভুল হবে না।  কিন্তু একটা কথা জানেন কি, এরা অসম্ভব চ্যালেঞ্জ নিতে পারে, আর ভীষণ জেদি টাইপের হয়। কোন হতাশা বা ডিপ্রেশন এদের ভর করে না, চলতে ফিরতে এদের কোন মোটিভেশন দরকার হয় না। অথচ সুখ-দুঃখের একটা মাপকাঠির হিসেবে, এই মানুষগুলির সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগার কথা, পৃথিবীর সমস্ত মোটিভেশন এদেরই প্রয়োজন লাগার কথা ! এরা খুব সকালে সামা...

অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল কথন

  December 26, 2024  · Shared with Public ✍️: 24/12/24 "Our heart's atria and ventricles work in synchronization but never contract at the same time. They never move as ONE. They are destined to never move as one! " সম্পুর্ন ভিন্ন দুই ঘরানার মানুষ কে দুইপাশে রেখে, আপনি স্বাচ্ছন্দ্যে চলা তৃতীয় ব্যক্তি হতে পারবেন না, আপনি তাদের দুজনকে একইসাথে সময় দিতে পারবেন না, তাদের মাঝে বিদ্যমান ভিন্নমত আপনাকে একসময় না একসময় প্রচুর ভোগাবে।  এদের দুজনের একজনকে Atrium বা অলিন্দ, আরেকজনকে Ventricle বা নিলয় দাবী করলেন ( অর্থাৎ কেউ ই কারোর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়, যেমনটা আমাদের Heart এ Atrium and Ventricle দুজনেই পালস্ তৈরির জন্য সমানভাবে দায়ী) , তখন তাদের প্রতিজনের সাথে আপনার আলাদাভাবে Synchronization হবে, কিন্তু একসাথে হবে না, as like our heart works, where atria and ventricles never contract each other at the same time !  ক্ষেত্রবিশেষ এই ভিন্নমতের উভয়টি আপনি সাপোর্ট দিবেন, আবার কখনো একটিকে আবার কখনো কোনোটিই সাপোর্ট দিবেন না, তখন বলতে বাধ্য হবেন, "ভুলটা আমার ই ছিল!" ভিন্ন...

Framed Vision

  November 22, 2024  · Shared with Public Hey চশমিস পিপলস্? পুরো জগৎটাকে ফ্রেমে বাঁধা দু-খন্ড কাঁচের ভেতর থেকে আপনি কিভাবে দেখেন? কেনো শুধুমাত্র দু-খন্ড কাঁচের ভেতর থেকেই এই প্রাণবন্ত এবং রঙিন পৃথিবীটা Washed-Out, ফ্যাকাশে এবং মলিন লাগে? মাঝে মাঝে মনে হয় চোখদুটো যেন খাঁচায় বন্দী, সে মুক্তি-স্বাধীনতা খোঁজে, Vivid and true to life Vision অর্জন করতে চায় ! আফসোস হয়, ইসস্ ! যদি খালি চোখে এই ভুবনটা উপভোগ করতে পারতাম... কিন্তু না, সেটা শুধু নিছক এক স্বপ্ন! যে স্বপ্নটা স্বপ্নেই সুন্দর, বাস্তবে তো প্লাস্টিকের ফ্রেমে বন্দী।

All About proteins!

  প্রোটিন:  প্রোটিন বা আমিষ হলো অ্যামিনো এসিড দিয়ে তৈরি লম্বা একটা চেইন, যাতে অসংখ্য অ্যামিনো এসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। আর এই কাজে দায়িত্ব পালন করে DNA। DNA তে বিদ্যমান জিনগুলি প্রোটিন তৈরির জন্য নির্দেশনা দেয়।  প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, কারণ এটি জীবের‌ সমস্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ ও সম্পাদনা করে থাকে। দেহের বিভিন্ন গঠনমূলক উপাদান, হরমোন, প্রতিরক্ষামূলক এন্টিবডি এবং বিভিন্ন উপাদান পরিবহনকারী হিসেবে কাজ করে এই প্রোটিন। আর এগুলোর সবকিছুই জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য।  অ্যামিনো এসিড এর বিন্যাসের ভিন্নতার কারণে প্রতিটি প্রোটিনের প্রাথমিক গঠন একে অপর থেকে ভিন্ন হয়।   অ্যামিনো এসিডের স্ট্রাকচারটা এক নজরে দেখে নিইঃ অ্যামিনো এসিড প্রোটিনের মনোমার। এটি একটি জৈব যৌগ যাতে একটি কার্বোক্সিল ফাংশনাল গ্রুপ (-COOH), একটি অ্যামিনো ফাংশনাল গ্রুপ (-NH2), একটি কেন্দ্রীয় কার্বন পরমাণু এবং এই কেন্দ্রীয় কার্বন পরমাণুর সাথে একটি নির্দিষ্ট সাইড চেইন (R গ্রুপ) যুক্ত থাকে। অ্যামিনো গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপ এর উপস্থিতিই অ্যামিনো এসিড এর নাম অ্...

IT Institute এর প্রতারণা

  October 11, 2024  · Shared with Public IT Institute and Affiliation: নতুন মোড়কে MLM Skim এবং প্রতা*রণা লিখাটা আমার ফ্রেন্ডলিস্টের সকলের জন্য এক প্রকার সতর্কবার্তা, বিশেষ করে কোনো IT Institute থেকে স্কিল ডেভেলপ করতে চান বা ফ্রিল‌্যান্সিং সেক্টর এর দিকে যাবেন! তাই শেষ পর্যন্ত একটু পড়ার অনুরোধ রইলো! আর কমেন্ট এ আমি কিছু লিংক দিয়ে দিবো, যেখান থেকে আরো বিস্তারিত জানতে পারবেন।‌ The Beginning  ============================== সময়টা ২০২৩, একদিন এক নিকটাত্মীয় বড়ভাই এসে বললো, "নাইম, তুমি তো কম্পিউটারে বেশ কাজ পারো, হাতও চালু আছে। চাইলে স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং সেক্টরের দিকে যেতে পারো!" আমি বললাম , ভাই আমি টুকটাক কাজ করি যদিও তবে আহামরি কোনো স্কিল আমার নেই যেটাকে পুঁজি করে ইনকাম করতে পারবো। আর কোনো কোর্স এ ভর্তি হওয়া তো সম্ভব না কারণ একাডেমিক চাপ থাকলে তো ক্লাস মিস যাবে, অফলাইন হলে তো টাঙ্গাইল এ তার ব্রাঞ্চ নাও থাকতে পারে।" ভাই বললো, " একটা অনলাইন কোর্স‌ আছে একটা জনপ্রিয় আইটি ইনস্টিটিউট এর (নামটা নিজের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে প্রকাশ করছি না) ওদের কোর্সগুলো ...

Favorite Music List

2007/2008/2009 ============================== Mahiya Mahiya Aa bhi ja sanam 2010 ============================== Mini pop - Like I do (2010/11/12)  Madhobi lata ami Ek nojor na dekhile bondhu  2012 ============================== High heels  Kolaveri de Daru Desi  The dark knight trailer  2014 ============================== The xpose - dard dilo Hooney singh - yaaryian  2015 ============================== Daav laga  Sunny leone - baby doll Alexandra stan feat calprit - 100000 ( feels smarter , bodybuilder , motivated ) Nokia - always here Faydee - laugh until you cry ( feel smart , sexy )  Shahriar - Secrets Imany - you'll never know Khamoshiyan Bon jovi - it's my life ( life in kalagachia , narayagonj, when your brother comes) Kraddy android porn (iPhone 7 projector)  Mazor lazar dj snake - lean on  Korbani style  2016 ============================== Florida - low  Gichta gichak kur kur kur  Desi look Brit and alex- let it g...