Skip to main content

Posts

Showing posts with the label Tech

ভয়েস কিবোর্ড !

  ভয়েস কিবোর্ড ! যদিও 2012 সালে  গুগোল রিলিজ করেছে কিন্তু তবুও আমরা অনেকে হয়তো বা এখনও জানিনা ।  তা এটা হচ্ছে   স্পিচ টু টেক্সট প্রযুক্তি যার মাধ্যমে আপনি মুখে যা বলবেন সেটা লেখায় রূপান্তরিত হয়ে যাবে।  হ্যাঁ প্লে স্টোরে এরকম অনেক অ্যাপস আছে কিন্তু আমার মতে সবচেয়ে সেরা হলো '" GBoard the Google keyboard " . কারণ এটা অনেক ফাস্ট এবং স্মুথ । এবং বেশিরভাগ ফোনে এই অ্যাপটি pre-installed থাকে । এই প্রযুক্তি লেখালেখি ব্যবস্থাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে । তাই যেহেতু এই প্রযুক্তি আমাদের সামনে রয়েছে সুতরাং এর থেকে আমাদের ফায়দা নেওয়া উচিত ।

All about Google Earth !

  পুরো পৃথিবীটা যখন হাতের মুঠোয়..... "মাঝে মাঝে আমি নিজের খেয়ালে হারিয়ে যাই এক অজানা দেশে, হারিয়ে যাব শতকোটির আলোকবর্ষ দূরে!" হারিয়ে যেতে চান, তাহলে চলুন দেখি হারিয়ে যেতে চাইলে কি করবো । Google Earth Homepage একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে গুগল ম্যাপ হলো পৃথিবীতে আপনাকে খুঁজে পাওয়ার জায়গা । আর গুগল আর্থ হল এই বিরাট পৃথিবীতে হারিয়ে যাওয়ার জায়গা । এই গুগল আর্থ ই আপনাকে সাহায্য করবে অজানার ডুব দিতে । আমরা সবাই কমবেশি গুগল আর্থ(Google Earth) ব্যবহার করেছি । হতে পারে সেটা কম্পিউটারে ওয়েবসাইটে কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে । কখনো কি ভেবে দেখেছি গুগল আর্থে পৃথিবী দেখতে যেরকম বাস্তবে পৃথিবীতে সেরকমই দেখা যায় ? উত্তরটা হলো "না' । বাস্তবের পৃথিবীতে একেক স্থানে একেক ঋতু বিদ্যমান থাকলেও গুগল আর্থে বিদ্যমান পৃথিবীতে পুরো জায়গা জুড়ে বসন্তকাল । সেজন্য বাস্তবের পৃথিবী তে অনেক মেঘ দেখা যায় কিন্তু গুগল আর্থে কোন মেঘ দেখা যায় না , সম্পূর্ণ পরিষ্কার । যেহেতু তারা বিমান চালিয়ে থ্রিডি ইমেজ সংগ্রহ করে তাই তাদের প্রয়োজন পরিষ্কার আকাশ । এজন্যই গুগল ম্যাপসে বা...

Hardest programming language in the world

  June 17, 2021  · আপনি জানেন কি ? পৃথিবীর সবচেয়ে কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো Malbolge প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । জ্বি , হ্যাঁ । বেন ওয়েলমস্টেড কর্তৃক ১৯৯৮ সালে ল্যাঙ্গুয়েজটি আবিষ্কৃত হয় । মজার ব্যাপার হলো , এই ভাষায় প্রথম প্রোগ্রামটি নির্মাণ করতে দুই বছর লেগেছিল । তাও আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কর্তৃপক্ষ নিজে প্রোগ্রামটি লিখতে পারেন নি । প্রোগ্রামটি উৎপন্ন করা হয়েছিল LISP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা ডিজাইনকৃত "Beam search" অ্যালগরিদম এর মাধ্যমে ।