October 11, 2024
·
Shared with Public
IT Institute and Affiliation: নতুন মোড়কে MLM Skim এবং প্রতা*রণা
লিখাটা আমার ফ্রেন্ডলিস্টের সকলের জন্য এক প্রকার সতর্কবার্তা, বিশেষ করে কোনো IT Institute থেকে স্কিল ডেভেলপ করতে চান বা ফ্রিল্যান্সিং সেক্টর এর দিকে যাবেন! তাই শেষ পর্যন্ত একটু পড়ার অনুরোধ রইলো! আর কমেন্ট এ আমি কিছু লিংক দিয়ে দিবো, যেখান থেকে আরো বিস্তারিত জানতে পারবেন।
The Beginning
==============================
সময়টা ২০২৩, একদিন এক নিকটাত্মীয় বড়ভাই এসে বললো, "নাইম, তুমি তো কম্পিউটারে বেশ কাজ পারো, হাতও চালু আছে। চাইলে স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং সেক্টরের দিকে যেতে পারো!" আমি বললাম , ভাই আমি টুকটাক কাজ করি যদিও তবে আহামরি কোনো স্কিল আমার নেই যেটাকে পুঁজি করে ইনকাম করতে পারবো। আর কোনো কোর্স এ ভর্তি হওয়া তো সম্ভব না কারণ একাডেমিক চাপ থাকলে তো ক্লাস মিস যাবে, অফলাইন হলে তো টাঙ্গাইল এ তার ব্রাঞ্চ নাও থাকতে পারে।" ভাই বললো, " একটা অনলাইন কোর্স আছে একটা জনপ্রিয় আইটি ইনস্টিটিউট এর (নামটা নিজের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে প্রকাশ করছি না) ওদের কোর্সগুলো জনপ্রিয়, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এবং এই কোর্সে অনেকেই ভর্তি হয়। তুমি যদি কোর্স টা করো তবে ভালো আউটকাম আসবে , আমি তো কম্পিউটার ব্যবহারে তোমার মতো এতো দক্ষ নই , তবুও কাজ শিখছি।
আমি তোমাকে একজন সিনিয়র ম্যানেজার/ইন্সট্রাক্টর এর সাথে পরিচয় করিয়ে দিবো। আর সবসময় যে কারো কাছ থেকে হেল্প পাবে। তোমার স্কিল এর জন্য বাড়তি সুবিধা তো নিজেই পাবে। এরপর ফাইভার, আপওয়ার্ক মার্কেটপ্লেস এ কাজ করতে পারবে। আমি নিজে কাজ শিখছি আর লেভেল ১ কম্প্লিটও করেছি। লেভেল ১ কমপ্লিট করেই লোকাল মার্কেটপ্লেস এ কাজ করতে পারবো, আর লেভেল ২ শেষ করে ফাইভারে যাবো।
কাজ শিখে গেলে প্রথমদিকে হাতখরচ মিটে যাবে আর কিছু সময় পর ভালো আয় করতে পারবে। এখন যদি কোর্সে ভর্তি হও তবে ৫০% ডিসকাউন্ট আছে, দুদিন পর থাকবে না। আর ডিসকাউন্ট সবার জন্য না। একটা এক্সাম দিতে হয়।" আমাকে আরো কিছু জীবনমুখী পরামর্শ দিলো। পরে ভাবলাম যে না আসলেই, পড়াশোনার পাশাপাশি কম্পিউটার বেইজড স্কিলটা যদি কাজে লাগানো যায় তবে মন্দ কি, বাসা থেকে টাকা চাইতে ইদানিং একটু ইতস্তত বোধ হয়, তবে উপরি কিছু টাকা পেলে স্বাচ্ছন্দ্য আসে।
তো কোর্সটা হলো Digital Marketing এর উপর , আর অরিজিনাল ফি হলো ১৪,০০০ টাকা , তবে ডিসকাউন্ট আছে , নতুন ব্যাচ এ ভর্তির আগে একটা নামে মাত্র এক্সাম হয় , যেটায় অনেকেই পরীক্ষা দেয় যারা ভর্তি হতে ইচ্ছুক মূলত, পাশ করার পর প্রথম ২০ জনের জন্য ৭,০০০ টাকা আর বাকীদের থেকে ১৪,০০০ টাকাই রাখার কথা বলে দিল। এখানে বলে রাখি যে ভাই নিজেও এই কোর্স করছিল। তো এরপর ভাবলাম ৭,০০০ টাকা দিবো সমস্যা নেই কিন্তু একটু ভেবে দেখি আর খোঁজ খবর নিই , আবার এদিকে সময়ও আছে ২ দিন। খোঁজ খবর নিতে পারিনি সময় স্বল্পতায়, পরে অবশ্য ট্রাস্টেডই মনে করে নিলাম। আর ভাই এর পরিচিতি ইনস্ট্রাক্টর একজন তো আছেই। ভাইও আমাকে বললো যে "সময় কম। আর ইনকাম নিয়ে তোমার জন্য প্রয়োজনে আমি সবরকম হেল্প করবো ,তুমি কাজটা শিখো যাস্ট!" আশ্বাস পেলাম, মনে অনেক আশা-স্বপ্ন জাগলো। ভর্তির আগে একটা ডেমো ক্লাস নিলো একজন তথাকথিত ম্যানেজার, খুবই সুন্দর ভাবে ব্রেইন ওয়াশ করে দিলো!!? , খুব টাকার লোভ , বড়লোক হবার লোভ আর স্বাবলম্বী হবার লোভ দেখাল এবং এই কাজটা খুব সুন্দরভাবে দক্ষতার সাথে একদম সুশান্ত পাল বা সুখনের মোটিভেশনাল স্পিচের মতো করে শেষ করলো। যারা ঐ ডেমো ক্লাসে এটেন্ড ছিল ম্যাক্সিমাম ই আবেগে আপ্লুত তখন।
ভর্তি হয়ে গেলাম। ক্লাস ছিল জুমে বা ফেইসবুক লাইভে। আর রেকর্ডেড ভিডিও থাকবে প্রাইভেট ফেইসবুক গ্রুপে।
৩২ তম ব্যাচ ছিল আমার । আর প্রতি ব্যাচে প্রায় ১০০-১৫০ জন করে ভর্তি হয়, সব ব্যাচেই এমনি। আমি খেয়াল করলাম যে , লাইভ ক্লাসে যারা যুক্ত হচ্ছে, মানে যারা কোর্স এনরোল করেছে এদের অধিকাংশ কে দেখে মনেই হয় না যে এরা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে এসেছে আর স্কিল ডেভেলপ করতে এসেছে। ইভেন কাউকে দেখে তো মনে হয় এরা কখনো কম্পিউটার এর মাউস টা হাত নিয়ে দেখে নাই। আর কেউ কেউ তো এন্ড্রয়েড ফোন দিয়েই ফ্রিল্যান্সিং এর চৌ*দ্দ গো*ষ্ঠী উদ্ধার করে ফেলবে এমন ভাব। এমনকি প্রত্যন্ত গ্রামের গেরস্ত ঘরের মেয়েটিও আছে( !!!!!?)
তো লেভেল -১ ক্লাস ছিল ১০-১২ টা এর মতো , আমার ঠিক খেয়াল নেই। লেভেল ২ এ কিছু এডভান্সড কাজ আর ফাইভার একাউন্ট এর উপর বেশ কিছু টিউটরিয়াল ছিল। কিন্তু ক্লাসের কোয়ালিটি এতো নিম্নমানের আর জঘন্য ছিল, অন্তত যারা বিভিন্ন Competitive মার্কেটপ্লেসে হাজারো প্রতিদ্বন্দী এর মাঝে কাজ করতে চায় তাদের জন্য কোনোভাবেই পর্যাপ্ত না। ৩-৪ জন ইন্সট্রাক্টর মিলে কী শেখালো ? যাস্ট MS Word/Excel/PowerPoint (তবুও ১ ঘন্টা করে মোট ৩ ক্লাস করিয়ে এই তিনটা সফটওয়্যার শেষ করিয়েছে 🥴🥴, MS Word এ সিভি, Excel এ যাস্ট যোগ বিয়োগ আর রেজাল্ট শিট তৈরি) , এরপর কিছু ক্লাস ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর ( ফেইসবুকে, টুইটার, লিংকডইন , ইন্সটাগ্রামে হ্যান ত্যান ) এইসবে একাউন্ট খোলা, পেইজ খোলা, আর Canva নামক ডিজাইনিং সফটওয়্যার এর উপর মাত্র ১ ঘন্টার টিউটরিয়াল , কোর্সের মূল্য বিবেচনায় ক্লাস মানসম্মত ছিল না কোনোভাবেই।
প্রথম দিকে লাইভ ক্লাসে শিক্ষার্থী প্রায় ৯০-৯৫% থাকলেও এ সংখ্যাটা গিয়ে ৪০-৫০% বা তারও নিচে নামলো, একসময় দেখা গেল ১০% স্টুডেন্ট আছে, ইভেন আমিও বিরক্ত হয়ে ক্লাস করাই বাদ দিতে নিলাম, কিন্তু যে সময় নষ্ট করি ওই সময়টুকু কাজ শেখার পেছনে দিলে অন্তত কিছু লাভ হবে অবশ্যই।
একসময় দেখলাম তারা তাদের প্রতিষ্ঠান এর জন্য অ্যাফিলিয়েশন করার সুযোগ দিচ্ছে, অর্থাৎ সোজা কথায় ছাত্র ধরে আনার সুযোগ আর প্রতি ছাত্র ভর্তি করানোর বিনিময়ে কমিশন(ঘুষ, মুনাফা আরও যত নাম দেয়া যায়) এর সুযোগ দিচ্ছে, এবং এটা একটা ইনকাম সোর্স , অবস্থা এমন হলো যে তারা ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীদের দিয়ে যেন কোর্স বেচাতেই আগ্রহী বেশি। (এখনো কি কোনো সন্দেহ আছে যে এটা MultiLevel Marketing বা MLM Skim এর নামে প্রতারণা??)
একসময় ধৈর্যের সীমা অতিক্রম করলো, সন্দেহে র দানা বেধে গেল, খোজ নিয়ে Affisys Marketing সম্পর্কে কোনো তথ্য খোদ গুগল মহাশয়ও দিতে পারলো না(তাদের তথাকথিত Affiliation এ কাজ করতে গেলে Affisys Marketing এর একটা কিছু তে অসংখ্য রুলস সহযোগে অঙ্গীকার বদ্ধ হতে হয়, যার একটা ছিল এরকম যে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে নেগেটিভ বা পজিটিভ যাই হোক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো না, করলে তারা আইনানুযায়ী ব্যবস্থা নিবে??!) ।
একটি আইটি ইনস্টিটিউট ( ) থেকে তাদের কোর্স প্রমোশন করতে হবে , মানে বিক্রি করতে হবে আর কি..... যা বুঝলাম তারা এ সরাসরি বিক্রির কথা না বলে প্রমোশন বা মার্কেটিং এর কথা বলতেছে। তো যাই হোক সেখানে পর্যায়ক্রমে দশ জনের কাছে কোর্স বিক্রির মাধ্যমে এফিলিয়েশনে নিজের পদ উপরের দিকে যাবে, তাদের কাছে কোর্স বিক্রির মাধ্যমে একটা কমিশন পাব, ১০ জনের পর আর কোর্স বিক্রি করতে হবে না, তারপর তাদের মেন্টর হিসেবে নিযুক্ত থাকবো, এতেই হবে, তারা আমাকে মান্থলি একটা প্রফিট দিয়ে যাবে।
The Main Issue
===============================
প্রথমে বলবে ফ্রীলান্সিং শিখাবো বিখ্যাত ফ্রীল্যান্সারদের মাধ্যমে। ভর্তির পরেই বলবে ফ্রীল্যান্সিং শেখার পাশাপাশি আর একটা ইনকাম চাইলে করতে পারেন। যারা ফ্রীলান্সিং শিখতে আসে তাদের টাকার অভাব থাকার কারণে বেশিরভাগ তাদের কথায় সাড়া দেয়।
তো ইনকামটা কী?
আপনার মাধ্যমে যদি ভর্তি হয় তাহলে কমিশন পাবেন। এরপর ই খেলা, আপনি প্রমোশন পাবেন, টিম হয়ে যাবে, একটা পর্যায়ে বিদেশ ট্যুর দিতে পারবেন, প্যাসিভ ইনকাম ইত্যাদি।
এরকম লোভনীয় অফারের জন্য তখন সবাই ফ্রীল্যান্সিং শেখা বাদ দিয়ে লোক ভর্তির দিকে নজর দেয়। তাহলে হলো টা কি? শিখতে আসলো ফ্রীলান্সিং, চলে গেলো MLM Bussiness এর ভেতর, এভাবে সফল খুব কম মানুষই হয়, বেশিরভাগই ঝরে যায়, ফলাফল না হয় ফ্রীলান্সিং না হয় MLM. আশ্চর্য ব্যাপার হলো, এই MLM কেই প্রতিষ্ঠান থেকে ফ্রীল্যান্সিং নামে বোঝানো হয়, এভাবেই একটা শ্রেনীর জন্য ফ্রীল্যান্সিংকে খুব খারাপ ভাবে উপস্থাপন করা হয়।
এইরকম বহু প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং শিখিয়ে স্বাবলম্বী করার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে লোকদের থেকে। যাস্ট ভাবুন, এদের কোর্স করে ৯৯% ই ড্রপআউট হয়ে যায় , ১% থেকেও কম লোক হয়তো মার্কেটপ্লেস এ যায় , কিন্তু আনাড়ি ইন্সট্রাক্টর এর থেকে ২ আনা কাজ শিখে বাকী ১৪ আনা স্কিল না জানার দরুন এরাও একসময় মার্কেটপ্লেস থেকে ঝড়ে যায়।
জানা গেল যে, কোর্স টি কেউ একজন যার মাধ্যমে কিনবে , সে বিনিময়ে ১৫০০-২০০০ টাকা কমিশন বা ঘুষ পাবে। আমার সম্মানিত ভাইটিও পরে এসব বোঝার পর নিজে স্বীকার করেন।
আমার প্রশ্নঃ
১. ফ্রিল্যান্সিং শেখাটা কি সবার জন্য জরুরি, যদি তা না হয় তবে কম্পিউটার জিনিসটা না চেনা লোকদের কেন কোর্স করানোর জন্য ব্রেইন ওয়াশ করানো হয় ?
২. অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে এদের ন্যুনতম আইডিয়া আছে? অ্যাফিলিয়েশন এর নামে এরা MLM(Multilevel Marketing) জিনিসটা কে খুব ভালোভাবেই খাটাচ্ছে। নতুন নামে পুরাতন ভাইরাস ।
এইভাবে স্বাবলম্বী করানোর নাম করে দেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসংখ্য আইটি প্রতিষ্ঠান , তবে হ্যা কিছু আইটি প্রতিষ্ঠান অবশ্যই মানসম্পন্ন, কিন্তু এর বাইরে বাকী সব আবর্জনা।
প্রতি বছর অসংখ্য লোক এই স্ক্যা*ম এর ভুক্তভোগী, ইভেন আমাদের ক্যাম্পাসেও অনেকেই থাকতে পারে, অনেকে প্রতারিত হবার পর মুখ খোলেন না, and the sc*am keeps spreading.
তাই সবসময় সতর্ক থাকবেন, উপরে যেমনটা বললাম, MLM সমর্থিত সব আইটি ইনস্টিটিউট এর প্রায় একই রকম পলিসি , একটু উনিশ-বিশ থাকলেও দিনশেষ এ সবার ধান্দা একটাই, জোর করে , ছলচাতুরি করে ছাত্র ভর্তি করানো আর টাকা কামিয়ে বিদেশ ট্যুর দেয়া। সহজ সরল মানুষ গুলো প্রতারিত হয়ে যায়।
My Opinions
==============================
আমার ব্যক্তিগত পরামর্শ হলো, আপনি ইন্টারনেট এ , ইউটিউব এ সব বিষয়ের উপর ফ্রি রিসোর্স এমনিতেই পেয়ে যাবেন, আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে আগ্রহ থাকলে আপনি ফ্রি রিসোর্সটাই আগে দেখেন , আপনার ফ্রিল্যান্সিং শিখতে আসলেই আগ্রহ টা ঠিক কতটুকু সেটা জানুন। ডিজিটাল মার্কেটিং ইদানিং সর্বোচ্চ পরিমাণ ভাইরাল, নতুন নতুন আগাছা ইনস্টিটিউট আগাছা কোর্স লঞ্চ করে যাচ্ছে আর আমরা জেনে-বুঝে হোক বা অজ্ঞতার জন্যই হোক, আবেগে আর টাকার লোভে একসময় ফাঁদে পা দিয়ে ফেলছি, কিন্তু আপনাকে এই জায়গায় বিবেক খাটাতে হবে। অনেক ধৈর্য্য থাকা লাগে , পরিশ্রম করতে হয়। MS Office আর Canva, Social Media সম্পর্কে আইডিয়া থাকলেই ফ্রিল্যান্সিং শিখতে যাইয়েন না, আপনি এই সেক্টরের জন্য কতটুকু ফিট তা জানুন । কোনো IT Institute এ ভর্তির আগে, হোক সেটা অনলাইন বা অফলাইন, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মাধ্যম থেকে উক্ত ইনস্টিটিউট এর আগা থেকে গোড়া পর্যন্ত জানার চেষ্টা করবেন। আমি চাই না আমার মতো আর কেউ প্রতারণা এর শিকার হোক! আর যদি কেউ নিজে প্রতা*রিত হন, দয়া করে অন্যকে জোর পূর্বক কোর্স এ এনরোল করিয়ে প্রতা*রিত করবেন নাহ্!
ধন্যবাদ।
Comments
Post a Comment