Skip to main content

অলস মগজের ভাবনা

 June 18, 2025

 ·

Shared with Public

কথাগুলি কিছু নির্দিষ্ট মানুষকে উদ্দেশ্য করে , যাদের কেউ কেউ আমার ফ্রেন্ডলিস্টে আছেন, হয়তো পুরোটা পড়বেন !  

ক্যাম্পাসে আড়াই বছর থাকার সুবাদে, এক শ্রেণীর মানুষের সাথে আমার পরিচয় হতে থাকে এবং এখনো হচ্ছে, যাদের প্রাথমিকভাবে  খুবই সাধারণ, রক্তে-মাংসে গড়া আমার-আপনার মত মানুষ বলে মনে হয় । কিন্তু তারা অতি-সাধারণ বা অসাধারণ ( দুঃখিত আমি বাংলা ব্যাকরণে অপরিপক্ক অথবা এই শ্রেণীর মানুষকে বিশেষণে বিশেষায়িত করার যোগ্যতা আমার নেই ), যেটা সব সময় আপনার দৃষ্টিগোচর নাও হতে পারে। এই এক শ্রেণীর মানুষ, ‌ ভাগ্য সবসময় যাদের অনুকূলে থাকে না, কার্যত কোন পরিস্থিতিই যেন তাদের স্বপক্ষে যায় না ! অভাগা-অভাগী বললে তাই ভুল হবে না। 

কিন্তু একটা কথা জানেন কি, এরা অসম্ভব চ্যালেঞ্জ নিতে পারে, আর ভীষণ জেদি টাইপের হয়। কোন হতাশা বা ডিপ্রেশন এদের ভর করে না, চলতে ফিরতে এদের কোন মোটিভেশন দরকার হয় না। অথচ সুখ-দুঃখের একটা মাপকাঠির হিসেবে, এই মানুষগুলির সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগার কথা, পৃথিবীর সমস্ত মোটিভেশন এদেরই প্রয়োজন লাগার কথা !

এরা খুব সকালে সামান্য নাস্তা করে বা নাস্তা না করেই টিউশনে যাবে, টিউশন শেষে ক্লাস ধরে, সারাদিন ক্লাস-ল্যাব শেষে আবারো টিউশন করাতে যাবে, টিউশন শেষ করে হলে ফিরবে রাত দশটায়! এসে আবার সিটির পড়া শুরু করবে, হোমওয়ার্ক করবে। না আছে ক্লান্তি না ঘুম। বাসা থেকে কোন টাকা তো নেয় ই না , উল্টো এরা যেন একাই পরিবারের কর্মক্ষম একজন ব্যক্তি! ঈদ আসলেও বাসায় যায় না। 

একাডেমিকেও এরা দারুন রেজাল্ট করে, ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন, অ্যাটেনডেন্স সবকিছুতে এগিয়ে থাকে। 

আয়নার এপাশে পরিশ্রম, সাফল্য দৃষ্টিগোচর হলেও, আয়নার ওপাশে অন্ধকারে বিদ্যমান চাপা দুঃখ, অভিমান দেখার কেউ নেই, বা কেউ দেখতে আগ্রহ প্রকাশ করে না, দেখতে চাইলেও তারা দেখাবে না। আপন মনে যুদ্ধ করে যাবে, নীরবে সবকিছু সয়ে যাবে!

এই মানুষগুলোই ক্যাম্পাসে কখনো কখনো অবজ্ঞা-অবহেলার শিকার হয়।  ক্যাম্পাসে এদের প্রিয়জন নেহায়েত কম, তথাকথিত ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু দূরে থাক!

কোন সুযোগ পেলে এদের সাথে বসুন, দু-দণ্ড গল্প করুন, এদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করুন, এদের পাশে দাঁড়ান! তাতে আপনার লাভ বৈ ক্ষতি হবে না!

এই শ্রেণীর মানুষদের আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদের জীবনে দ্রুতই সৌভাগ্য দান করেন, তাদের প্রত্যাশা গুলো পূরণ করে দেন, সকলের মাঝে সম্মানিত করেন। প্রতিটি কষ্টের বিনিময় যেন তারা ঠিকঠাকভাবে পেয়ে যায় !

(চলবে...)

~নাঈম আহমেদ সিয়াম

১৮ই জুন, ২০২৫


Comments