💚 আমি আপনাকে বলছি আমি সঙ্গীতে আসক্ত । সকাল 8 টা থেকে 1 টা পর্যন্ত প্রচুর ব্যস্ত সময় পার করার পর সিএনজি দিয়ে আসার সময় মানসিক বিশ্রাম এর প্রয়োজন মনে করলাম । তো এজন্য প্রথমে পছন্দের আরবি ইংলিশ সংগীত শুনতে লাগলাম এরপর হঠাৎ করে মিশারি আলফাসি এর কথা মনে হলো । তারপর উনার একটি নাত প্লে করলাম । কানে হেডফোন লাগানো ছিল । হুট করেই আমার সমস্ত অনুভূতি পরিবর্তন হয়ে যায় । এরপর উনার তিলাওয়াত ইউটিউব থেকে বের করে শুনতে শুরু করলাম । এক আশ্চর্যজনক অনুভূতি শুরু হলো । সত্যি কথা আলিফ ভাই মনে হচ্ছিল আমার শরীরের ভেতর কোন এক ক্ষুধা মিটে যাচ্ছে । আমি পুরো গাড়ি সূরা আর রহমান শুনে শুনে বাড়ি এলাম । সাথে সাথে প্রচন্ড ভালো লাগতেছিল একই সাথে আবেগে চোখ ভিজে যাচ্ছিল ❤️ এর পর মনে হল বহুদিন দেহমনকে সর্বোত্তম খাদ্য প্রদান করা হয়নি যেটা আজকে প্রদান করলাম । সকালে তেমন কিছু খাইনি তাই প্রচন্ড ক্ষুধা লাগছিল । কিন্তু তেলাওয়াত শোনার পর মনে হচ্ছিল ক্ষুধা মিটে যাচ্ছে আস্তে আস্তে । সত্যি কথা আমি এখন আমার অবসর সময় কে এবং বিশেষ মুহূর্ত যেমন বৃষ্টির সময় কিংবা জার্নি করার সময় তেলাওয়াত শোনার কাজে ব্যয় করব...
প্রথমেই বলি, আমি কোনো প্রকার লেখক নই, আমি শুধু লিখি মনের ভাব প্রকাশ করার জন্য। আমার কিছু লেখা আপনার খুব ভালো লাগবে বলে আমি আশাবাদী। আমার লেখাগুলি Tech, Science and Personal Reflection কে ধারন করে। একদম নিচে "More Posts" বাটন এ ক্লিক করে পরবর্তী পেজ এ যাওয়ার জন্য অনুরোধ থাকবে