June 18, 2025 · Shared with Public কথাগুলি কিছু নির্দিষ্ট মানুষকে উদ্দেশ্য করে , যাদের কেউ কেউ আমার ফ্রেন্ডলিস্টে আছেন, হয়তো পুরোটা পড়বেন ! ক্যাম্পাসে আড়াই বছর থাকার সুবাদে, এক শ্রেণীর মানুষের সাথে আমার পরিচয় হতে থাকে এবং এখনো হচ্ছে, যাদের প্রাথমিকভাবে খুবই সাধারণ, রক্তে-মাংসে গড়া আমার-আপনার মত মানুষ বলে মনে হয় । কিন্তু তারা অতি-সাধারণ বা অসাধারণ ( দুঃখিত আমি বাংলা ব্যাকরণে অপরিপক্ক অথবা এই শ্রেণীর মানুষকে বিশেষণে বিশেষায়িত করার যোগ্যতা আমার নেই ), যেটা সব সময় আপনার দৃষ্টিগোচর নাও হতে পারে। এই এক শ্রেণীর মানুষ, ভাগ্য সবসময় যাদের অনুকূলে থাকে না, কার্যত কোন পরিস্থিতিই যেন তাদের স্বপক্ষে যায় না ! অভাগা-অভাগী বললে তাই ভুল হবে না। কিন্তু একটা কথা জানেন কি, এরা অসম্ভব চ্যালেঞ্জ নিতে পারে, আর ভীষণ জেদি টাইপের হয়। কোন হতাশা বা ডিপ্রেশন এদের ভর করে না, চলতে ফিরতে এদের কোন মোটিভেশন দরকার হয় না। অথচ সুখ-দুঃখের একটা মাপকাঠির হিসেবে, এই মানুষগুলির সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগার কথা, পৃথিবীর সমস্ত মোটিভেশন এদেরই প্রয়োজন লাগার কথা ! এরা খুব সকালে সামা...
প্রথমেই বলি, আমি কোনো প্রকার লেখক নই, আমি শুধু লিখি মনের ভাব প্রকাশ করার জন্য। আমার কিছু লেখা আপনার খুব ভালো লাগবে বলে আমি আশাবাদী। আমার লেখাগুলি Tech, Science and Personal Reflection কে ধারন করে। একদম নিচে "More Posts" বাটন এ ক্লিক করে পরবর্তী পেজ এ যাওয়ার জন্য অনুরোধ থাকবে