Skip to main content

Posts

Showing posts from October, 2024

All About proteins!

  প্রোটিন:  প্রোটিন বা আমিষ হলো অ্যামিনো এসিড দিয়ে তৈরি লম্বা একটা চেইন, যাতে অসংখ্য অ্যামিনো এসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। আর এই কাজে দায়িত্ব পালন করে DNA। DNA তে বিদ্যমান জিনগুলি প্রোটিন তৈরির জন্য নির্দেশনা দেয়।  প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, কারণ এটি জীবের‌ সমস্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ ও সম্পাদনা করে থাকে। দেহের বিভিন্ন গঠনমূলক উপাদান, হরমোন, প্রতিরক্ষামূলক এন্টিবডি এবং বিভিন্ন উপাদান পরিবহনকারী হিসেবে কাজ করে এই প্রোটিন। আর এগুলোর সবকিছুই জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য।  অ্যামিনো এসিড এর বিন্যাসের ভিন্নতার কারণে প্রতিটি প্রোটিনের প্রাথমিক গঠন একে অপর থেকে ভিন্ন হয়।   অ্যামিনো এসিডের স্ট্রাকচারটা এক নজরে দেখে নিইঃ অ্যামিনো এসিড প্রোটিনের মনোমার। এটি একটি জৈব যৌগ যাতে একটি কার্বোক্সিল ফাংশনাল গ্রুপ (-COOH), একটি অ্যামিনো ফাংশনাল গ্রুপ (-NH2), একটি কেন্দ্রীয় কার্বন পরমাণু এবং এই কেন্দ্রীয় কার্বন পরমাণুর সাথে একটি নির্দিষ্ট সাইড চেইন (R গ্রুপ) যুক্ত থাকে। অ্যামিনো গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপ এর উপস্থিতিই অ্যামিনো এসিড এর নাম অ্...

IT Institute এর প্রতারণা

  October 11, 2024  · Shared with Public IT Institute and Affiliation: নতুন মোড়কে MLM Skim এবং প্রতা*রণা লিখাটা আমার ফ্রেন্ডলিস্টের সকলের জন্য এক প্রকার সতর্কবার্তা, বিশেষ করে কোনো IT Institute থেকে স্কিল ডেভেলপ করতে চান বা ফ্রিল‌্যান্সিং সেক্টর এর দিকে যাবেন! তাই শেষ পর্যন্ত একটু পড়ার অনুরোধ রইলো! আর কমেন্ট এ আমি কিছু লিংক দিয়ে দিবো, যেখান থেকে আরো বিস্তারিত জানতে পারবেন।‌ The Beginning  ============================== সময়টা ২০২৩, একদিন এক নিকটাত্মীয় বড়ভাই এসে বললো, "নাইম, তুমি তো কম্পিউটারে বেশ কাজ পারো, হাতও চালু আছে। চাইলে স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং সেক্টরের দিকে যেতে পারো!" আমি বললাম , ভাই আমি টুকটাক কাজ করি যদিও তবে আহামরি কোনো স্কিল আমার নেই যেটাকে পুঁজি করে ইনকাম করতে পারবো। আর কোনো কোর্স এ ভর্তি হওয়া তো সম্ভব না কারণ একাডেমিক চাপ থাকলে তো ক্লাস মিস যাবে, অফলাইন হলে তো টাঙ্গাইল এ তার ব্রাঞ্চ নাও থাকতে পারে।" ভাই বললো, " একটা অনলাইন কোর্স‌ আছে একটা জনপ্রিয় আইটি ইনস্টিটিউট এর (নামটা নিজের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে প্রকাশ করছি না) ওদের কোর্সগুলো ...