২০৫০ সাল ।।
গতকাল সারা দিন প্রচণ্ড তুষারপাত হয়েছে । আজকে তো কলেজে যেতেই হবে । দেরি হয়ে গেছে । প্রস্তুত হতে লাগলাম । খুব তাড়াহুড়ো ।
সারা গায়ে নেভি ব্লু পোশাক । নেভি ব্লু জ্যাকেট , নেভি ব্লু হাত মোজা , পা মোজা । আইফোন ৫০ প্রো ম্যাক্স হ্যাকার আল্ট্রা ফোনটা সুইচ অফ করে বালিশের নিচে রেখে বের হয়ে পড়লাম রাস্তায় । রাস্তায় কোনো গাড়ি নেই আপাতত । কলেজ রোডের এককালের ঝাড়ুদারও এখন টয়োটা গাড়ির মালিক । এরকম অনেক গাড়ি বরফে ঢাকা পড়েছে । রহিম মামার ফুচকার দোকান টি এখন ফাইভ স্টার হোটেল । এত কিছুর দিকে না তাকিয়ে জোরে হাঁটতে লাগলাম । ১০ মিনিট অলরেডি চলে গেছে । গেটের সামনে বাবু ভাই । আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল । আমি ব্যাপারটা বুঝলাম না ।
- বাবু ভাই তোমার বাবি কই ?
- ক্যান তাতে তোমার কি ?
- না মানে জিগাই আরকী !!!
পরক্ষণে বাবু ভাই আমার হাত দেখে চমকে উঠলো ।।।
- ওই মিয়া তোমার হাতে কি হইসে ?
- কেন কি হইসে ?
- তোমার আঙ্গুল কই মিঞা ???
হাত দেখে আমিও চমকে উঠলাম । ডান হাতে চারটি আঙ্গুল । পড়ে মনে হল হাতমোজা টি একটু ছেঁড়া ছিল যার জন্য আঙ্গুলটি বেরিয়ে পড়েছিল । কখন যে বরফে রূপান্তরিত হয়ে ভেঙ্গে রাস্তায় পড়ে গেছে সেটা টের পাইনি !!
~বিশ্বাস করেন বাবু ভাই , এই দিনটি দেখার অপেক্ষায় আছি আমি ।
(হুমায়ুন স্যার ক্রায়োসার্জারি টপিক বুঝাতে গিয়ে বলেছিলেন । 2019 এর আগস্টে কোন এক ক্লাসে । )
পরিমার্জিত ও বর্ধিত ।
Comments
Post a Comment